সিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩ যুবক

সিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩ যুবক
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৩ যুবক দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মিরাজ, সুজন ও বিপ্লব।
প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, মিরপুরের পাইকপাড়ায় একটি গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ৩ যুবক দগ্ধ হয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, চিকিৎসাধীন তিনজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এর মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের শরীরে ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বংশালে গোডাউনে আগুনে দগ্ধ ৩ কর্মচারী