বংশালে গোডাউনে আগুনে দগ্ধ ৩ কর্মচারী

বংশালে গোডাউনে আগুনে দগ্ধ ৩ কর্মচারী
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি ডিজিটাল স্কেলের গোডাউনে বৈদ্যুতিক সুইচ চালু করার পর আগুন লেগে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন।
সোমবার (১ জুন) সকালে নবাবপুর টেকেরহাট এলাকার এমআর এন্টারপ্রাইজের গোডাউনে এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলে—মো. মিরাজ (২৫), ইফাদ (২০) ও রকি (২৬)।
দগ্ধ মো. মিরাজ জানান, তারা তিনজন টেকেরহাট এলাকার এমআর এন্টারপ্রাইজে কাজ করেন। ঈদের ছুটির পর আজ প্রথম দোকান খুলছিলেন। ডিজিটাল টুল স্কেলের গোডাউনে ঢুকে বৈদ্যুতিক সুইচ চালু করতেই চারিদিকে আগুন ধরে যায়। এতে তারা তিনজন দগ্ধ হন। এরপর তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসা হয়। তাদের ধারণা কয়েক দিন বন্ধ থাকার কারণে ভিতরে জমে থাকা গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশাল এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাদের ২৫ শতাংশ ও রকির ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মিরাজকে অবজারভেশনে রাখা হয়েছে এবং বাকি দুজনকে ভর্তি নেওয়া হয়েছে।