সংসদ ভবন এলাকায় গণপূর্ত কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সংসদ ভবন এলাকায় গণপূর্ত অধিদপ্তরের একটি একতলা কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩টা ১৯ মিনিটের দিকে ওই কার্যালয়ের একটি এসি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শাহাজাহান শিকদার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংসদ ভবন এলাকার গণপূর্তের একতলা বিশিষ্ট একটি ভবনের একটি কক্ষে থাকা এসির ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তৎপরতায় বিকেল ৪টার আগেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শাহাজাহান শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন