শিরোনাম

যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পক্ষে বাজি ধরলে বাংলাদেশের মানুষের ভুল হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২০ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আমি এখানে এসেছি। গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্র দারুণ জয় পেয়েছে এবং পরবর্তী পর্বে চলে গেছে। সুতরাং, আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থনে উৎসাহিত করতে এসেছি। কারণ, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের পক্ষে বাজি ধরলে বাংলাদেশের মানুষের ভুল হবে না।

এর আগে, এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়শিয়া সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং হয়। পরে দুপুরে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। তবে তার কাছাকাছি সময়ে জাপানের রাষ্ট্রদূতও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পরবর্তীতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

/এসবি/