‘কোনো অবস্থাতেই কুকুর নিধন সমর্থন করে না ডিএসসিসি’

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচয়ে পথ-কুকুর অপসারণ নিয়ে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা বিভ্রান্তিকর ও অসত্য বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ ও ‘পাবলিক নুইসেন্স’ থেকে নগরবাসীকে রক্ষা করা সিটি কর্পোরেশনের মৌলিক ও আইনি দায়িত্ব। কোনো এলাকায় পাগল বা আক্রমণাত্মক কুকুরের উপদ্রব দেখা দিলে, কিংবা কুকুরের কামড়ে মানুষ বিশেষ করে শিশু ও পথচারীরা আহত হওয়ার নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কর্পোরেশন তাৎক্ষণিক, নিয়মতান্ত্রিক ও বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহণ করে থাকে।
এতে বলা হয়েছে, ডিএসসিসি কোনো অবস্থাতেই কুকুর নিধন বা প্রাণীর প্রতি অমানবিক আচরণ সমর্থন করে না। বরং জনস্বার্থে অসুস্থ বা আক্রমণাত্মক কুকুরগুলোকে সংগ্রহ করে ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বন্ধ্যাকরণ ও জলাতঙ্ক প্রতিরোধী টিকাদানের আওতায় আনা হয়, যাতে সংক্রমণের ঝুঁকি না থাকে। চিকিৎসা, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাণিসম্পদ আইন মেনে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাই কর্পোরেশনের মূল লক্ষ্য।
বিবৃতিতে বলা হয়েছে, তাদের ভাবমূর্তি বিনষ্ট করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন।
নগরবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের প্রকৃত তথ্য প্রচারে সহযোগিতা কামনা করেছে ডিএসসিসি।

সায়েদাবাদ টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ ডিএসসিসির