শিরোনাম

বংশালে হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বংশালে হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৬ আগস্ট) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। প্রায় ৫৩ মিনিটের চেষ্টায় ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর পেয়ে ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

/এফআর/