ঢাকা কলেজে হলের বর্তমান সিট বরাদ্দের তালিকা বাতিলের দাবি

ঢাকা কলেজ সংবাদদাতা

ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে সিট বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে বর্তমান বরাদ্দের তালিকা বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি স্বাধীন প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় নতুন করে সিট বরাদ্দের দাবি জানান তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা এসব দাবি জানান। এতে কলেজের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে ১০ বিশিষ্ট দুইটি নতুন ভবন নির্মাণসহ তিন দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, ভালোভাবে পড়াশোনা ও নিরাপদ আবাসনের প্রত্যাশা নিয়ে ঢাকা কলেজে ভর্তি হলেও গত দুই বছর ধরে রিডিং রুমে থেকে এবং ফুটপাতে কাজ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। তার আর্থিক ও পারিবারিক পরিস্থিতি প্রশাসন ও বিভাগীয় প্রধানের জানা থাকা সত্ত্বেও তিনি আবাসিক সিট পাননি বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, কলেজের ১৯টি বিভাগে ভাইভার মাধ্যমে সিট বরাদ্দ দেওয়ার কথা থাকলেও মাত্র কয়েকটি বিভাগে ভাইভা নেওয়া হয়েছে। অন্য বিভাগগুলোতে ভাইভা ছাড়াই কীসের ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হয়েছে, তা শিক্ষার্থীদের কাছে পরিষ্কার নয়।
এই শিক্ষার্থীর বলেন, আবাসন সংকট তার পড়াশোনা ও ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সিট বঞ্চিত সব শিক্ষার্থীর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, কোনো শিক্ষার্থীর জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো–
১. অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া সিটগুলো অবিলম্বে বাতিল করে ন্যায্যতা ও মেধার ভিত্তিতে নতুন করে সিট বরাদ্দ দিতে হবে।
২. দ্রুত ঢাকা কলেজের আবাসন সংকট নিরসনে ১০ তলা দুটি আবাসিক ভবন নির্মাণ করতে হবে।
৩. স্বাধীন প্রশাসন গঠনের মাধ্যমে সিট বরাদ্দের ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, আবাসিক সিট বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে বৈষম্য আরও বাড়বে। তাই বর্তমান বরাদ্দ পুনর্বিবেচনা করে প্রকৃত প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতে নতুন তালিকা প্রণয়নের দাবি জানান তারা।

হলের সিট বরাদ্দে অনিয়মের অভিযোগ, ঢাকা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক
-CznNewsLab-2a1688.jpg)