দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের আশ্বাস উপাচার্যের

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৫ম কার্যনির্বাহী সভায় পরবর্তী ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাকসুর জিএস এস এম ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন। এতে ডাকসুর নির্বাচিত সম্পাদকমণ্ডলীর সদস্য ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ডাকসু নির্বাচন নিয়ে জোরালো আলোচনা হয়। আগামী ১২ সেপ্টেম্বর পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ডাকসু নেতৃবৃন্দ জোর দাবি জানান। দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান, নির্বাচন বিষয়ে ইতিমধ্যে প্রাথমিক একটি সেল গঠন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
একই সঙ্গে ডাকসুর আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনকে প্রধান করে একটি ইন্টারনাল অডিট কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ের সঙ্গে সংযুক্ত ভার্চুয়াল ক্লাসরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, দুই উপ-উপাচার্য, প্রক্টর এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে দুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে হলগুলোর প্রভোস্টদের নিজ নিজ হলের বিভিন্ন অংশীজন, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ও সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করবে।
এসব মতামতের ভিত্তিতে ডাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।