‘সিলেটের ডিসি বদলিতে মাজারের ইস্যু নেই’

‘সিলেটের ডিসি বদলিতে মাজারের ইস্যু নেই’
নিজস্ব প্রতিবেদক

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজারের কোনো ইস্যু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সিলেটের ডিসিকে ট্রান্সফার করার সঙ্গে সেখানে একটা মাজারে তার পদক্ষেপকে জড়িয়ে কেউ কেউ অনলাইনে সংবাদ প্রকাশ করছেন। ঘটনাটা এটার পরে ঘটেছে বলেই এ ধরনের একটা ধারণা তৈরির চেষ্টা হয়তো আছে।
তিনি বলেন, সরকার তার জুডিসডিকশনের মধ্যে করা কিছু কাজের ব্যাখ্যা সবসময় দেবে না। এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। আর এই ব্যাপারে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। এর বেশি আর কিছু বলার থাকবে না।
মাজারের দানের টাকার স্বচ্ছতা থাকার ক্ষেত্রে সরকারের দ্বিমত থাকবে না বলেও মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।