সেই প্রকৌশলী বোরহান উদ্দিনকে চট্টগ্রামে বদলি

বিশেষ প্রতিনিধি

দুর্নীতির মামলা চলমান থাকা অবস্থায় এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে বদলি করেছে সরকার।
রবিবার (৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন–১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসনিক কারণে বদলিপূর্বক পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাকে আগামীকাল সোমবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এর আগে, কাজী বোরহান উদ্দিন বরিশাল সিটি কর্পোরেশনে বদলির আদেশাধীন ছিলেন।
প্রসঙ্গত, দুর্নীতির মামলা চলমান থাকায় গত ৪ আগস্ট ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিনসহ চার প্রকৌশলীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সিটি কর্পোরেশনের চার প্রকৌশলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা