শিরোনাম

সিটি কর্পোরেশনের চার প্রকৌশলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সিটি কর্পোরেশনের চার প্রকৌশলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের লোগো

দুর্নীতির মামলা চলমান থাকায় ঢাকা দক্ষিণ, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চার প্রকৌশলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

মঙ্গলবার (৪ আগষ্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন–১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, ডিএসসিসির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী (ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বদলির আদেশাধীন) এবং নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা (রংপুর সিটি কর্পোরেশনে বদলির আদেশাধীন) তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান রয়েছে। এসব কর্মকর্তারা দেশ ত্যাগ করতে পারেন বলে গোপন সূত্রে জানা গেছে।

তাদের বিরুদ্ধে মামলা তদন্ত অবস্থায় যাতে করে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রজ্ঞাপনে অনুরোধ করা হয়েছে।

/এসবি/