৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) এ– সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, সিরাজগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে মো. সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগকৃত প্রশাসকেরা আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তারা বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত ব্যক্তিরা সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বগুড়া সিটির প্রথম প্রশাসক বিএনপি নেতা স্বাধীন