নেত্রকোনা-ব্রাহ্মণবাড়িয়াসহ ৪ জেলায় নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা-ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুজ্জামানকে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি< ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ অধিদপ্তর, ঢাকার এআইজি জালাল উদ্দিন ফাহিম।
এছাড়াও, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ী এবং পুলিশ অধিদপ্তর, ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে, পুলিশ অধিদপ্তর, ঢাকায় রিপোর্টিংরত পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. নুরুল আমিন হাওলাদারকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।