পুলিশের ঊধ্বর্তন ২২ কর্মকর্তাকে বদলি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
পুলিশের ঊধ্বর্তন ২২ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের লোগো

বাংলাদেশ পুলিশের ২২ ঊধ্বর্তন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে র‍্যাবের (এসআরবি) মো. বদরুদ্দোজা, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম, রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে র‍্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবিতে, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার ও লিয়েন (জাতিসংঘ) শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডির ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে, সিআইডির মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে, সিআইডির মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দপ্তরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট এসএমপিতে বদলির আদেশ পাওয়া মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকার পুলিশ টেলিকমে, পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং এসবির আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে বদলি করা হয়েছে।

এছাড়া, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে, রাজারবাগ পুলিশ টেলিকমের শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশালের বিএমপিতে, খুলনা কেএমপির মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর জিএমপির মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং গাজীপুর জিএমপির মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এদিকে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশালের বিএমপিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির আসমা আখতারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এসবি/