৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা
সিটিজেন ডেস্ক

সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সন্ধার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো বাতাস হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।’
আবহাওয়া অফিস জানিয়েছে, এমন অবস্থায় সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলো।
এদিকে, সকাল ৯টা থেকে সারা দেশের জন্য ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ‘দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।’
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, ‘দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অন্য একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।’
‘সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।’

আজ যেমন থাকবে আবহাওয়া