গত একশ বছরে সমুদ্রের বাস্তুতন্ত্রে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। এর অন্যতম উল্লেখযোগ্য দিক হলো অমেরুদণ্ডী প্রাণীর সংখ্যা বৃদ্ধি। বিশেষ করে বিশ্বের বিভিন্ন সমুদ্রে স্কুইডের উপস্থিতি ক্রমেই বাড়ছে। বিজ্ঞানীদের ধারণা ছিল, অতিরিক্ত মাছ শিকার এবং বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রে স্কুইডের সংখ্যা বাড়ছে।