সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে ধারাবাহিকভাবে বাড়ছে বাংলাদেশিদের আমানতের পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমা অর্থের পরিমাণ ১২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি। শুধু ২০২৫ সালেই এই আমানত প্রায় ৪১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।