স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা, সম্মান ও পারস্পরিক সহযোগিতার ওপর গড়ে ওঠে। ইসলাম দাম্পত্য জীবনে স্ত্রীর অধিকার আদায়ের পাশাপাশি তার সঙ্গে সদাচরণেরও শিক্ষা দিয়েছে।
সংসারের নিত্যদিনের ব্যস্ততার ফাঁকে জীবনসঙ্গীকে মন খুলে ধন্যবাদ জানানো বা প্রশংসা করার ফুরসতই পান না অনেকে। অথচ জীবনের একটা বড় পথ যার সঙ্গে চলা, তার ছোট্ট একটা প্রশংসাও পুরো দিনটিকে বদলে দিতে পারে।