পৃথিবীর ইতিহাসে প্রায় ১৬ কোটিরও বেশি বছর ধরে সবচেয়ে প্রভাবশালী স্থলজ প্রাণী ছিল ডাইনোসর। দীর্ঘ এই সময়ে তারা নানা প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং জলবায়ুর বড় বড় পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে টিকে ছিল।