জন্মের পর আলোচনায় আসে দিনাজপুরের বীরগঞ্জের পেট জোড়া লাগা যমজ বোন মনি-মুক্তা। প্রথমে তাদের মানুষের কুসংস্কার ও অপবাদ জুটে ছিলো। কিন্তু বাবা জয় প্রকাশ পাল ও মা কৃষ্ণা রাণী পালের মানসিক শক্তি পাল্টে দেয় সেই অবস্থা।