দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা-আগরতলা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষামূলকভাবে আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় একটি বাস।