গ্যালারির ছবি গোছাবে জেমিনি স্পার্ক: গুগল ফটোসের নতুন চমক

সিজেডএন ডেস্ক

ব্যবহারকারীদের স্মার্টফোনের বিশাল ছবির ভাণ্ডার সামলাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবা আরও এক ধাপ এগিয়ে নিল গুগল। তাদের ব্যক্তিগত এআই এজেন্ট ‘জেমিনি স্পার্ক’ এখন থেকে গুগল ফটোসের লাইব্রেরি পরিচালনা করতে সক্ষম। নতুন এ ফিচারের মাধ্যমে ছবি সম্পাদনা করা, নিজে থেকে অ্যালবাম সাজানো কিংবা নির্দিষ্ট কিছু ছবি বেছে নিয়ে শেয়ার করার উপযোগী ফাইল তৈরি করার মতো কাজগুলো সহজ হয়ে যাবে। এমনকি কোনো কনসার্ট বা অনুষ্ঠানের ফ্লায়ারের ছবি তুলে রাখলে, সেখান থেকে সময় ও তারিখ বুঝে সরাসরি ক্যালেন্ডারে শিডিউল তৈরি করার ক্ষমতাও যোগ করা হয়েছে এতে।
গুগল ফটোসের প্রধান শিমরিত বেন ইয়ার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নতুন সুবিধার কথা ঘোষণা করেন। তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষা ব্যবহারকারী ‘জেমিনি এআই প্রো’ ও ‘আল্ট্রা’ গ্রাহকদের জন্য ফিচারটি চালু করা হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে সুবিধাটি কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানানো হয়নি।
ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের ঝক্কি কমানো এবং মেমোরিতে প্রতিনিয়ত জমতে থাকা ছবির পাহাড় সহজে গুছিয়ে রাখার উদ্দেশ্যেই গুগলের এ পদক্ষেপ। এ সুবিধা পেতে চাইলে গ্রাহকদের প্রথমে গুগল ফটোজ অ্যাপটিকে জেমিনির সঙ্গে যুক্ত করতে হবে। এরপর জেমিনি অ্যাপের ওপরের কোনায় ‘স্পার্ক’ অপশন চালু করে নির্দেশনা দিলেই কাজ শুরু করবে এআই।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া নানা আলোচনা ও সংশয়ের মাঝেই গুগলের এই আপডেট এলো। সাধারণ মানুষের জীবনে এআই প্রযুক্তি কতটা কাজের বা এর সুফল কী, তা প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে বুঝিয়ে উঠতে পেরেছে কি না এমন প্রশ্ন এখন বেশ জোরালো। চলতি সপ্তাহেই ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান মন্তব্য করেন, বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার মুখে, এ শিল্প প্রযুক্তিটির সুবিধাগুলো বোঝানোর ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করেনি।