হাফ-ম্যারাথনে মানুষের তৈরি বিশ্ব রেকর্ড ভাঙলো রোবট
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৬: ০৪

ক্লজ: সিটিজেন গ্রাফিক্স
২০২৬ বেইজিং ই-টাউন হাফ-ম্যারাথনে এক অভাবনীয় ইতিহাস সৃষ্টি করেছে শেনজেন অনার স্মার্ট টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানির তৈরি হিউম্যানয়েড রোবট ফ্ল্যাশ। স্বায়ত্তশাসিত নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে রোবটটি মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে ২১.০৯৭৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করে জয়ী হয়। এর মাধ্যমে রোবট ফ্ল্যাশ উগান্ডার তারকা দৌড়বিদ জ্যাকব কিপ্লিমোর করা ৫৭ মিনিট ২০ সেকেন্ডের মানব বিশ্ব রেকর্ডকেও বড় ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে। উল্লেখ্য যে, কিপ্লিমো গত মাসেই পর্তুগালের লিসবন হাফ-ম্যারাথনে এ রেকর্ডটি গড়েছিলেন।
গত বছর এ প্রতিযোগিতার উদ্বোধনী আসরে তিয়ানগং আল্ট্রা ২ ঘণ্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ডে জয়ী হয়েছিল, যেখানে ২০টি দলের মধ্যে মাত্র ৬টি দল সফলভাবে রেস শেষ করতে সক্ষম হয়। তবে এক বছরের ব্যবধানে প্রযুক্তিগত ব্যাপক উন্নতির ফলে রোবটগুলো এবার অনেক বেশি দ্রুত এবং স্থিতিশীল পারফরম্যান্স দেখিয়েছে।
এবারের আসরে জার্মানি, ফ্রান্স এবং ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০০টিরও বেশি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী মানুষের নিরাপত্তার স্বার্থে রোবট ও মানুষের জন্য একই রুটে আলাদা লেনের ব্যবস্থা রাখা হয় এবং রোবটদের জন্য কাট-অফ টাইম নির্ধারণ করা হয় ৩ ঘণ্টা ৪০ মিনিট।
এবারের আসরে রিমোট কন্ট্রোল এবং স্বায়ত্তশাসিত নেভিগেশন এ দুই পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ ছিল। তবে রিমোট কন্ট্রোলে চালিত রোবটগুলোর ফিনিশিং টাইমকে ১.২ কোঅফিসিয়েন্ট দিয়ে গুণ করার নিয়ম রাখা হয়। ভালো ফলাফলের আশায় প্রায় ৪০ শতাংশ দলই সরাসরি স্বায়ত্তশাসিত নেভিগেশন পদ্ধতি বেছে নেয়।
চাইনিজ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্সের ডেপুটি সেক্রেটারি জেনারেল লিয়াং লিয়াং জানান, মূলত স্বায়ত্তশাসিত নেভিগেশন গবেষণাকে উৎসাহিত করতেই এ নিয়ম করা হয়েছে, যা ভবিষ্যতে দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে রোবটের প্রয়োগ নিশ্চিত করতে সহায়ক হবে। ম্যারাথনের মানব বিভাগে চীনের ঝাও হাইজি ১ ঘণ্টা ৭ মিনিট ৪৭ সেকেন্ডে পুরুষদের শিরোপা এবং ওয়াং কিয়াওক্সিয়া ১ ঘণ্টা ১৮ মিনিট ৬ সেকেন্ডে মহিলাদের শিরোপা জয় করেন।
সূত্র: সিনহুয়া

/এমএকে/