সাফজয়ী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিটিজেন স্পোর্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে তথা দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ এই তিন ক্যাটাগরিতে এখন পর্যন্ত মোট ৭ বার অনুষ্ঠিত হয়েছে সাফের আসর। এর মধ্যে ৪ বার শিরোপা জিতেছে ভারত। নেপাল জিতেছে ২ বার এবং বাংলাদেশ এবারসহ ২ বার সেরার মুকুট পরেছে। এর আগে ২০২৪ সালে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যে সকল পরিকল্পনা গ্রহণ করেছে, তা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রেক্ষাপটে তরুণদের এই অর্জন দেশের ক্রীড়াপ্রেমি জনগণকে আরও অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, দেশপ্রেম ও দলগত চেতনায় উদ্বুদ্ধ আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশ-বিদেশে বাংলাদেশের বিজয়ের ধারা এভাবেই চলমান থাকবে।