মেসিকে ২০৩০ বিশ্বকাপ খেলাতে বিশ্বজুড়ে স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব

সিজেডএন স্পোর্টস ডেস্ক

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে চলছে আলোচনা। মেসি অবসর নেবেন নাকি আরও খেলবেন স্পষ্ট কোনো বার্তা এখনও পাওয়া যায়নি। তবে এরই মধ্যে মেসিকে ২০৩০ বিশ্বকাপ খেলাতে বিশ্বজুড়ে স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব উঠেছে।
২০৩০ বিশ্বকাপের এখনো চার বছর বাকি। তখন আর্জেন্টাইন মহাতারকার বয়স হবে ৪৩। তাই পরের বিশ্বকাপে মেসিকে দেখা যাবে এমনটি ভাবছেন না বেশিরভাগ মানুষই। তবে একজন আছেন, যিনি মেসিকে ২০৩০ বিশ্বকাপে দেখতে বিশ্বব্যাপী স্বাক্ষর সংগ্রহের আহ্বান জানিয়েছেন। তিনি হলেন বলিভিয়ার হয়ে বিশ্বকাপে খেলা দেশটির কিংবদন্তি ফুটবলার মার্কো এচেভেরি।
এচেভেরি মনে করেন, মেসিকে এখনই জাতীয় দল ছাড়তে দেওয়া উচিত হবে না, ‘আশা করি, সে (মেসি) অবসর নেবে না। তাকে অবশ্যই পরের বিশ্বকাপে থাকতে হবে।’ ৩৯ বছর বয়সেও ২০২৬ বিশ্বকাপে ৮ গোল করেছেন মেসি।
মেসির এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে জানিয়ে এচেভেরি বলেন, ‘আমার মতে, এটি মেসির খেলা সেরা বিশ্বকাপ। অন্য সব খেলোয়াড়ের তুলনায় সে অনেক এগিয়ে ছিলো।’
মেসির প্রতি মুগ্ধতা প্রকাশের পাশাপাশি একটি ব্যতিক্রমী প্রস্তাবও দিয়েছেন এচেভেরি। তিনি বলেন, ‘একটি চিঠি লেখা উচিত। সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অনুরোধ জানানো উচিত, যেনো সে অবসর না নেয়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে, সেটা ভাবলেই সবকিছু অন্য রকম মনে হয়।’
বলিভিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এচেভেরি ১৯৯৪ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

আমি মাঠে বন্ধু বানাতে যাই না: আলজারি জোসেফ
চেলসিকে ১৬৫ কোটি টাকা জরিমানা

-CznNewsLab-2c9955-256x144.webp)