জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন নেইমার

জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন নেইমার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

অবশেষে ভিলা বেলমিরোতে স্বস্তির হাওয়া। নেইমারের জোড়া গোলে ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আ-তে ভাস্কো দা গামাকে ২-১ গোলে হারিয়েছে সান্তোস। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে থাকা সান্তোসের এটি লিগে প্রথম জয়। আর দলকে জিতিয়ে সমালোচকদের কড়া জবাবও দিলেন ব্রাজিলিয়ান তারকা।
ঘরের মাঠে ম্যাচের ২৫ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন নেইমার। বক্সের ভেতর দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ানোর পর গ্যালারির দিকে চুপ থাকার ইশারা করেন তিনি। এরপর কর্নার ফ্ল্যাগের পাশে গিয়ে উদ্যাপন করেন ভিনিসিয়ুস জুনিয়রের আদলে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো প্লে-অফে বেনফিকার বিপক্ষে দুই লেগেই গোল করার পর একই ভঙ্গিতে উদ্যাপন করেছিলেন ভিনি।
৪৩ মিনিটে সমতা ফেরায় ভাস্কো দা গামা। তবে ৬১ মিনিটে আবারও জ্বলে ওঠেন নেইমার। ব্যক্তিগত দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করে সান্তোসকে এনে দেন মূল্যবান তিন পয়েন্ট।
দুই মাসের বেশি সময় অস্ত্রোপচার ও পুনর্বাসনের পর ১৬ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। সেটিই ছিল ২০২৬ সালে তার প্রথম ম্যাচ। ভেলো ক্লাবের বিপক্ষে গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেন, সেদিন ৬-০ গোলের বড় জয় পায় সান্তোস। তবে পরের ম্যাচেই পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে নভোরিজোন্তিনোর কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় দলটি। সেই সঙ্গে নেইমারকে ঘিরে নানা সমালোচনা ও গুঞ্জনও ডালপালা মেলে। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে তাকে বিবেচনা না করার বিষয়টিও আলোচনায় আসে। তবে সব প্রশ্নের উত্তর দিলেন মাঠেই।
ম্যাচ শেষে ব্রাজিলের ক্রীড়া চ্যানেল স্পোরটিভিকে নেইমার বলেন, গত সপ্তাহে তারা বলছিল, আমি নাকি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি এবং এটাই দরকার। এটাই ফুটবল। একদিন আপনি খারাপ, বা অবসর নেওয়ার মতো খেলোয়াড়। পরের দিনই মানুষ আবার বলবে, আপনাকে বিশ্বকাপে যেতেই হবে।
ফিটনেস নিয়েও কথা বলেন তিনি, আমি নিজেকে প্রস্তুত করতে পরিশ্রম করছি, সেরা ছন্দে ফিরতে চাই। এ বছর এটি ছিল আমার তৃতীয় ম্যাচ, আর পুরো ৯০ মিনিট খেলেছি মাত্র দ্বিতীয়বার। শেষ দিকে একটু পেশিতে টান ধরেছিল, তবে এটাও প্রক্রিয়ারই অংশ।
ভিনিসিয়ুসের মতো উদ্যাপন প্রসঙ্গে নেইমার বলেন, আমার উদ্যাপনটা ছিল ভিনির জন্য। পর্তুগালে যখন সে বর্ণবাদের শিকার হয়েছিল, তখন আমি তাকে বলেছিলাম, আবার গোল করলে একইভাবে উদ্যাপন করবে। কারণ, আমিও ঠিক একইভাবে উদ্যাপন করব।