ফিফা র্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

ফিফা র্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ বুধবার (৭ অক্টোবর) পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বকাপ জয়ী স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮২ নম্বরে।
সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আসিয়ান কাপে তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। তিন ম্যাচেই হারে হামজা চৌধুরীরা। টুর্নামেন্টে বাংলাদেশের তিন প্রতিপক্ষই ছিল র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে এগিয়ে। তাই হারলেও র্যাঙ্কিংয়ে পয়েন্ট ও অবস্থান খুব বেশি রদবদল হয়নি। ২.৬৬ পয়েন্ট কমে বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯৩.৪৬।
বাংলাদেশ পেছালেও দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা তিন ধাপ উন্নতি করেছে। তারা ১৮৭ থেকে এখন ১৮৪ তে অবস্থান করছে।
পরবর্তী ফিফা র্যাঙ্কিং ১৮ নভেম্বর প্রকাশ হবে। বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে সাফ টুর্নামেন্ট খেলবে।
এদিকে পর্তুগাল দুই ধাপ এগিয়ে সেরা পাঁচে ঢুকেছে। শীর্ষ পাঁচটি স্থানে অন্য তিন দল আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।

অবসর ভেঙে মাঠে ফিরছেন সিলভা