গাজা ইস্যুতে বিশ্বনেতাদের ‘কাপুরুষ’ বললেন গার্দিওলা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান ক্লাব ফুটবলপ্রেমীরা কোচ পেপ গার্দিওলাকে ভালোভাবেই চেনেন। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ ঘুরে গার্দিওলা এখন আছেন ম্যানচেস্টার সিটির ডাগউআটে। স্প্যানিশ এই কোচ কথা বললেন ফুটবলের বাইরের বিষয় নিয়ে। গাজায় ইসরায়েলি বর্বরতা এবং মানবিক সংকটে বিশ্বনেতাদের নীরবতার তীব্র সমালোচনা করেছেন গার্দিওলা।
বিশ্ব রাজনৈতিক নেতাদের ‘কাপুরুষ’ ও ‘কুৎসিত কর্তৃপক্ষ’ অভিহিত করে গার্দিওলা বলেন, তারা নিজেরা সুরক্ষিত ও আরামদায়ক পরিবেশে বসে নিরীহ মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এক চ্যারিটি অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
অনুষ্ঠানে ফিলিস্তিনি স্কার্ফ বা ‘কেফিয়াহ’ পরে এবং সালাম দিয়ে বক্তব্য শুরু করেন গার্দিওলা। গাজার শিশুদের অবর্ণনীয় দুঃখের চিত্র তুলে ধরে ম্যানচেস্টার সিটির কোচ বলেন, ‘যখন দেখি একজন শিশু ধ্বংসস্তূপের নিচে গত দুই বছর ধরে তার মায়ের জন্য কাঁদছে, তখন মনে হয় আমরা তাদের একা ও পরিত্যক্ত করে দিয়েছি। সেই শিশুটি আজ আমাদের কাছে প্রশ্ন রাখছে-তোমরা কোথায়? কেন আমাদের সাহায্য করছ না?’
বিশ্বনেতাদের ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করে গার্দিওলা বলেন, ‘শক্তিশালীরা মূলত কাপুরুষ। কারণ তারা নিরীহ মানুষকে হত্যা করতে পাঠায় কিন্তু নিজেরা ঘরে বসে শীতের সময় গরম আর গরমের সময় এসির নিচে আরাম করে।’
গার্দিওলা জানিয়েছেন তিনি দুর্বলদের পাশে আছেন এবং ফিলিস্তিনের লড়াইকে একটি ‘ন্যায়সঙ্গত কারণ’ বলে মনে করেন। তার আবেগঘন বক্তব্য শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। জাতিসংঘ জানিয়েছে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু।
এর আগে ২০১৮ সালে কারাবন্দী কাতালান নেতাদের সমর্থনে মাঠে হলুদ রিবন পরে ২০ হাজার পাউন্ড জরিমানার দিয়েছিলেন গার্দিওলা।