সাফ ফুটবলে ডাবল পুরস্কারে উজ্জ্বল আলপি

সাফ ফুটবলে ডাবল পুরস্কারে উজ্জ্বল আলপি
নিজস্ব প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৪-০ গোলে হেরে রানার্সআপ হয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের মেয়েদের। দলগতভাবে দিনটি আক্ষেপের হলেও ব্যক্তিগত অর্জনে টুর্নামেন্ট রাঙিয়েছেন বাংলাদেশের আলপি আক্তার। তাতে পেয়েছেন জোড়া পুরস্কার।
চার দেশের এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন পঞ্চগড়ের এই উদীয়মান ফরোয়ার্ড।
ফাইনালে গোল পাননি আলপি। কিন্তু লিগ পর্বে ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্টে বাংলাদেশের করা মোট ১৮ গোলের মধ্যে ৭টি আলপির। ভুটান ও নেপালের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। নেপালের বিপক্ষে তার হ্যাটট্রিকই বাংলাদেশকে ফাইনালে তুলেছিল। ‘গোল্ডেন বুট’ জয়টা বলতে গেলে নিশ্চিতই ছিল।
টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়াটা চমকই। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার তার হাতে এই সম্মাননা তুলে দেন।
আলপির এই কীর্তি মনে করিয়ে দিচ্ছে ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৯ আসরকে। সেবার বাংলাদেশের সাগরিকা ৪ গোল করে একই সঙ্গে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছিলেন।
সর্বশেষ নারী লিগে সিরাজ স্মৃতি সংসদের হয়ে ১১ গোল করেছিলেন আলপি। বর্তমানে ঘরোয়া লিগেও আছেন দুর্দান্ত ফর্মে। রাজশাহী স্টারসের জার্সিতে ৮ ম্যাচে ৩ হ্যাটট্রিকসহ ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আছেন সবার আগে।