শিরোনাম

কেপ ভার্দে ম্যাচের পরিকল্পনায় বদল স্কালোনির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কেপ ভার্দে ম্যাচের পরিকল্পনায় বদল স্কালোনির
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতে নকআউট পর্বে পা রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। নকআউট রাউন্ডের শুরুতে অর্থাৎ শেষ-৩২ এর ম্যাচে শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শক্তি ও অভিজ্ঞতা বিবেচনায় বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে আর্জেন্টিনার সামনে পুঁচকে দল। তবে এই দলটি গ্রুপ পর্বে আটকে দিয়েছে স্পেন, উরুগুয়ের মতো দলকে। তাই কোনো ঝুকি নিতে চান না আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

কোচ স্কালোনি অনুশীলনের পরিকল্পনা বদলে ফেলেছেন এমনই খবর। বৃহস্পতিবার কানসাসে আর্জেন্টিনা তাদের প্রথম পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন শেষ করবে। বিকেলেই পাড়ি জমাবে মায়ামির উদ্দেশ্যে। এর আগে শুক্রবার মায়ামিতে যাওয়ার পরিকল্পনা ছিল স্কালোনির।

মায়ামিতে মেসিদের ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। কিন্তু গরমের সঙ্গে মানিয়ে যাতে ম্যাচের অনুশীলন যথাযথ হয় সেজন্য স্থানীয় সময় দুপুর ২টায় অনুশীলন শুরু করবেন মেসিরা। ওই অনুশীলনের সময় স্টেডিয়ামের দরজা বন্ধ রাখবেন স্কালোনি। অর্থাৎ অনুশীলন দেখার জন্য দর্শক বা সাংবাদিক প্রবেশের অনুমতি থাকবে না।

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ নিয়ে কিছুটা চিন্তিত কোচ স্কালোনি। গ্রুপ পর্বে ইনজুরিতে পড়া ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো খেলবেন কিনা এখনো নিশ্চিত নয়। শুরুর একাদশে লেফট ব্যাক ত্যাগলিয়াফিকো খেলবেন নাকি ফাকুন্দে মেদিনা, তা নিয়েও ধারণা পাওয়া যায়নি।

/টিই/