শিরোনাম

আপনারা নিজেদের কাজ নিয়ে থাকেন না কেন: নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আপনারা নিজেদের কাজ নিয়ে থাকেন না কেন: নেইমার
বিশ্বকাপে ৩৭ মিনিট মাঠে ছিলেন নেইমার জুনিয়র

২০২৬ বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা দেখানোর সুযোগ পাননি নেইমার জুনিয়র। চোটের কারণে সীমিত সময় মাঠে ছিলেন। বদলি হিসেবে নেমে দুটি ম্যাচে খেলেছেন মোট ৩৭ মিনিট। নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে করেন একটি গোল। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হারের পর থেকেই সমালোচনা শুনতে হচ্ছে ৩৪ বছর বয়সী নেইমারকে। এবার ব্রাজিলিয়ান এই তারকা ইনস্টাগ্রামে কড়া বার্তা দিয়ে জবাব দিয়েছেন সমালোচকদের।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নেইমার লেখেন, ‘আমি শুধু আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি কি অনুশীলন করতে পারি, নাকি আপনারা এভাবেই আমাকে বিরক্ত করতে থাকবেন? আপনারা নিজেদের কাজ নিয়ে থাকেন না কেন?’

দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। যার প্রভাব পড়েছে তার মাঠের পারফরম্যান্সেও। বিশ্বকাপে সীমিত সুযোগ পেলেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন আক্রমণভাগের এই তারকা।

বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায়ের ইঙ্গিত দিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি নেইমার।

ক্লাবের ফুটবরের ব্যস্ততা শুরু হচ্ছে নেইমারের। যে কারণে নিজের ফিটনেস ও পারফরম্যান্স উন্নত করতে অনুশীলনে মনযোগ দিচ্ছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

অনুশীলনে মনোযোগ দিয়ে আবারও মাঠে নিজের সেরা রূপে ফিরতে চান এই তারকা।

/টিই/