শিরোনাম

ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে জাপান?

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে জাপান?
জাপান-সুইডেন ম্যাচের মুহূর্ত

‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জাপান মুখোমুখি হয়েছে সুইডেনের। আরেক ম্যাচে নেদারল্যান্ডস খেলছে তিউনিসিয়ার বিপক্ষে। এই গ্রুপের সমীকরণ কেমন হবে সেই অপেক্ষায় আছেন ব্রাজিলের সমর্থকরাও। ব্রাজিল নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় তারা খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপের সঙ্গে।

প্রথমার্ধ শেষে জাপান-সুইডেন ম্যাচে গোলশূন্য সমতা। তবে নেদারল্যান্ডস গ্রুপসেরা হওয়ার পথে এগিয়ে আছে। প্রথমার্ধে নেদারল্যান্ডস ২-০ ব্যবধানে এগিয়ে আছে। কানসাস সিটিতে ম্যাচের ৩ মিনিতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। আত্মঘাতী গোলটি করেন তিউনিসিয়ার এলিয়েস স্খিরির। ৭ মিনিটে দ্বিতীয় গোলটি ডাচ ফরোয়ার্ড ব্রায়ান ব্রবির। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

এমন অবস্থায় ম্যাচ শেষ হলে গ্রুপসেরা হবে নেদারল্যান্ডস। জাপানা দ্বিতীয় হবে। দ্বিতীয়ার্ধে সুইডেন জাপানের বিপক্ষে কিছু করতে পারে কিনা সেটি দেখার।

/টিই/