ইকুয়েডরের কোচের পদ ছাড়লেন বেকাসেসে

ইকুয়েডরের কোচের পদ ছাড়লেন বেকাসেসে
সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে মেক্সিকোর কাছে হেরে আসর থেকে ছিটকে গেছে ইকুয়েডর। আর এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সেবাস্তিয়ান বেকাসেসে। মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় সহ-আয়োজকদের বিপক্ষে ২-০ গোলে ম্যাচ হারের পরপরই এক সংবাদ সম্মেলনে নিজের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান ৪৫ বছর বয়সি এ আর্জেন্টাইন কোচ।
বিদায়লগ্নে আবেগঘন কণ্ঠে বেকাসেসে জানান, চুক্তি অনুযায়ী বিশ্বকাপ পর্যন্তই তার দায়িত্ব ছিল। ইকুয়েডরকে ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু তা পূরণ করতে না পারায় এখনই সরে দাঁড়ানোর সঠিক সময় বলে মনে করেন এ আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। শেষ ষোলোতে জায়গা করে নিতে না পারায় দায়িত্ব ছাড়লেও, খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া অকুন্ঠ সমর্থনের কথা স্মরণ করে আরও কিছুদিন কাজ করার সুপ্ত ইচ্ছার কথাও জানান তিনি।
ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে কোচ স্বীকার করেন, স্বাগতিক মেক্সিকোর গ্যালারিভর্তি সমর্থকদের প্রবল চাপে শুরু থেকেই ব্যাকফুটে চলে গিয়েছিল তার দল। প্রথমার্ধে প্রতিপক্ষের গতিশীল ফুটবলের সঙ্গে তাল মেলাতে না পারলেও, দ্বিতীয়র্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিল ইকুয়েডর। তবে কাঙ্ক্ষিত গোল না আসায় শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
অবশ্য এ বিদায়কে নিজের ক্যারিয়ারের পুরোপুরি ব্যর্থতা হিসেবে দেখছেন না বেকাসেসে। তার মতে, তরুণ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক ফুটবলারকে নিয়ে ইকুয়েডরের ইতিহাসের অন্যতম সেরা একটি দল গড়ে তোলাই ছিল তার সবচেয়ে বড় অর্জন। কোনো অভিযোগ না রেখে, খেলোয়াড় ও সমর্থকদের কাছ থেকে পাওয়া আজীবনের ভালোবাসা ও স্মৃতি সম্বল করে ইকুয়েডর ফুটবলের এক সুন্দর ভবিষ্যৎ রেখে বিদায় নিচ্ছেন তিনি।

নকআউটে মরক্কোর কাছে হেরে পদ ছাড়লেন নেদারল্যান্ডস কোচ 