বাংলাদেশ ভালো খেলা উপহার দেবে বিশ্বাস বাফুফে সভাপতির

সিটিজেন স্পোর্টস ডেস্ক

১৯৮০ সালের পর বাংলাদেশ আবার এশিয়া কাপের মঞ্চে। কুয়েতে অনুষ্ঠিত সেই এশিয়া কাপে খেলেছিলেন সালাউদ্দিন-চুন্নুরা। ৪৬ বছর পর আবার বাংলাদেশ এশিয়া কাপে। এবার খেলবেন আফিদা-ঋতুপর্ণারা। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের সামনে দাঁড়িয়ে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নারী এশিয়া কাপের খেলা দেখতে সিডনি গেছেন। টিম হোটেলের সামনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। তিনি বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ নারী দল চায়নার (চীন) নারী দলের বিপক্ষে মাঠে নামবে। অবশ্যই ইতোমধ্যে আমরা ইতিহাস তৈরি করেছি এবং আশা করি আগামীকাল আরেকটি ইতিহাস আমরা সৃষ্টি করতে পারবো।’
চীন এশিয়া কাপের শিরোপার অন্যতম দাবিদার। তারা বিশ্বকাপের ফাইনালেও খেলে। তাই বাফুফে সভাপতি ফুটবলারদের চাপে রাখতে চান না, ‘চীন কিন্তু বিশ্বকাপেও খেলে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আগামীকাল তাদের সঙ্গে আমরা ভালো খেলা উপহার দেবো। প্রথমে দলের প্রতি আমার বার্তা ছিল যে, আমি একজন ভক্ত। আমি একজন ভক্ত হিসেবেই বাংলাদেশ থেকে ছুটে এসেছি সিডনিতে তাদের খেলা দেখার জন্য৷ আমার বার্তা ছিল যে তারা তাদের সেরাটা দেবে।’
সভাপতিকে কাছে পেয়ে দাবিও করেছেন ঋতুপর্ণারা। ম্যাচের আগে বোনাস ঘোষণার দাবি জানিয়েছেন। এ নিয়ে সভাপতি বলেন, ‘তারা দাবি করেছে যে ফেডারেশনের পক্ষ থেকে আমরা যেন অন্তত পরের ম্যাচের জন্য তাদের একটা উপহার বা বোনাস ঘোষণা করি। আমি বলছি অবশ্যই আমরা করবো, কিন্তু তোমরা বাংলাদেশের জন্য খেলো।’
২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। যদিও সেটা বাফুফে এখনও দিতে পারেনি।
চীন-উত্তর কোরিয়া শক্তিশালী হলেও উজবেকিস্তানকে হারিয়ে কোয়ার্টারে খেলার স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি, ‘টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেরা তৃতীয় দুটি দল কিন্তু কোয়ালিফাইও করবে। তো আমাদের শেষ খেলা পর্যন্ত, তৃতীয় ম্যাচ পর্যন্ত সবসময় একটা সুযোগ থাকবে। আমি কথা বলেছি ফিজিওর সাথে, ফিটনেস ট্রেইনার ও নিউট্রিশনিস্টের সাথে। সবাই কিন্তু ট্রেনিং সেশন দেখে খুব ইতিবাচক। বাংলাদেশ অন্তত কৌশলগত ও ফিটনেসের দিকে চীন বা উত্তর কোরিয়ার পর্যায়ে আছে। তাই কালকের জন্য ভালো কিছুর আশা।’