শিরোনাম

ফুটবল দিয়ে বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ আউয়াল

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
ফুটবল দিয়ে বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ আউয়াল
নরসিংদীর রায়পুরা উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সিটিজেন জার্নাল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ফুটবলকে ছড়িয়ে দিতে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে যে চারটি খেলা বাধ্যতামূলক থাকবে তার মধ্যে একটি হলো ফুটবল। শুধু দুর্যোগ-দুর্ঘটনা কিংবা গার্মেন্ট শিল্পের জন্য নয়, আগামীতে ফুটবল খেলার মাধ্যমে বিশ্বাবাসী বাংলাদেশকে চিনবে।

বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুলকুরা মাদ্রাসায় অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ফুটবলকে দেশের দূত হিসেবে পরিচয় করে দিতে চাই। দ্রুত সময়ের মধ্যেই কোচের সঙ্গে চুক্তি হবে, আশা করি, ক্যাম্প শুরুর আগেই কোচ আসবে।

অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

/এসআর/