ব্রাজিল বিপক্ষে ম্যাচে হলান্ডকে বিশ্রামের পরামর্শ রদ্রিগোর

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে। তবে মাঠের লড়াই শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে জমে উঠেছে এই দুই দলের মাঠের বাইরের আবহ। নরওয়ের সবচেয়ে বড় শক্তি ও টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে নিয়ে এক রসাত্মক মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। নরওয়ের এ গোলমেশিনকে মজার ছলে রবিবারের (৫ জুলাই) হাইভোল্টেজ ম্যাচে বিশ্রামের পরামর্শ দিয়েছেন তিনি।
জাপানকে হারিয়ে ব্রাজিল আগেই নকআউট পর্ব নিশ্চিত করলেও, নরওয়ের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয় আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে। নরওয়েকে জেতানো সেই ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন হলান্ড নিজেই। ম্যানসিটির এ স্ট্রাইকার চলতি বিশ্বকাপে ৫ গোল করে প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন। সেলেসাওদের জন্যও তিনি যে সবচেয়ে বড় হুমকি, তা বলাই বাহুল্য। আর এই কারণেই আইভরি কোস্টকে হারানোর পর নরওয়ের দেওয়া একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মন্তব্য করেন রদ্রিগো। ব্রাজিলের পতাকার ইমোজি জুড়ে দিয়ে তিনি সেখানে লেখেন, ‘তুমি অনেক পরিশ্রম করেছ... রবিবার বিশ্রাম নাও।’ রদ্রিগোর এই মজার মন্তব্যটি দ্রুতই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগায়।
লক্ষণীয় বিষয় হলো, লিগামেন্টের চোটের কারণে মার্চ থেকে মাঠের বাইরে থাকায় ২৫ বছর বয়সী রদ্রিগো এ বিশ্বকাপে খেলতে পারছেন না। তবে তাকে ছাড়াই দারুণ ছন্দে এগিয়ে চলছে সেলেসাওরা। গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে টানা চার ম্যাচে অপরাজিত থেকে শেষ ষোলোতে পা রেখেছে তারা। কোয়ার্টার-ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টায় নিউ জার্সির স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

কঙ্গোকে হারিয়ে ৬০ বছরের পুরোনো শাপমোচন ইংল্যান্ডের 