মাদ্রিদ ডার্বি নিয়ে রোমাঞ্চিত রিয়াল কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের লড়াই ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। লা লিগার ফিরতি লেগে আজ (২২ মার্চ) রাতে মুখোমুখি হবে মাদ্রিদের এই দুই ক্লাব। মাদ্রিদ ডার্বি ঘিরে রোমাঞ্চিত রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া।
চলতি মৌসুমে এটি তৃতীয় মাদ্রিদ ডার্বি। লা লিগায় প্রথম দেখায় আতলেতিকোর মাঠে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এবারের লড়াইটা তাই লস ব্লাঙ্কোসদের জন্য প্রতিশোধ নেওয়ার উপলক্ষও। অবশ্য গত জানুয়ারিতে সবশেষ দেখায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আতলেতিকোকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াল।
গত জানুয়ারিতেই জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হন আরবেলোয়া। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করলেও, লা লিগায় কিছুটা ভুগছে লস ব্লাঙ্কোসরা। সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে হেরেছে তারা। লিগ টেবিলে বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ ধরে রাখতে আতলেতিকোর বিপক্ষে ম্যাচটি রিয়ালের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
মাদ্রিদ ডার্বি নিয়ে আরবেলোয়া বলেন, ‘প্রচুর উদ্দীপনা ও রোমাঞ্চ নিয়ে ম্যাচটির জন্য প্রস্তুত। এটা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, মূল্যবান তিনটি পয়েন্টের জন্য, সমর্থকদের জন্য এবং ম্যাচটি ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই জন্য। উপভোগের মানদণ্ডে এটা সেরা ম্যাচগুলোর একটি। আমি বের্নাবেউয়ের গ্যালারিতে দর্শকদের উন্মাদনা দেখার অপেক্ষায় আছি।’
বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।