শিরোনাম

এমবাপ্পে-ভালভার্দের গোলে রিয়ালের জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এমবাপ্পে-ভালভার্দের গোলে রিয়ালের জয়
কিলিয়ান এমবাপ্পে

ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ১৪ মিনিটেই ইন্টারের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ২৩ মিনিটে ইন্টারের গোলরক্ষক জোসেপ মার্তিনেজের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে।

পরে ইন্টার মিলান খেলায় ফিরে আসার চেষ্টা করে। তাদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে রিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

জোন্সের শট ঠেকিয়েছেন কোর্তোয়া। মার্কো আর্তুরোর বদলে সুযোগ পাওয়া কার্লোস অগুস্তোর ক্রস থেকে থুরাম গোল করতে পারেননি। লাউতারো মার্তিনেজও সুযোগ পেয়েছেন। অন্যদিকে জোসেপ মার্তিনেজও একের পর এক দুর্দান্ত সেভ করেছেন।

৫৮ মিনিটে বেলিংহামের মাথা থেকে আসা বলও তিনি ঠেকান। ৬৬ মিনিটে এমবাপ্পের শট আটকে দেন পা দিয়ে। কয়েক মিনিট পর ব্রাহিম দিয়াজের বাঁকানো শটও লক্ষ্যভ্রষ্ট হয়। রিয়াল যেন গোল করার সুযোগ পেয়েই যাচ্ছিল, কিন্তু ম্যাচ শেষ করার গোলটি আর আসছিল না।

শেষ পর্যন্ত ৭৭ মিনিটে খেলায় ফেরে ইন্টার। লাউতারো মার্তিনেজের নিখুঁত পাস থেকে গোল জালে পাঠান কার্লোস অগুস্তো। এরপর শেষ ১৩ মিনিটে রিয়ালের ওপর চাপ বাড়ে। ৮৯ মিনিটে মিখিতারিয়ানের শট দিক বদলে যাওয়ার পরও অসাধারণ সেভ করেন কোর্তোয়া।

শেষ বাঁশি বাজে ২-১ ব্যবধানে। এরপর যেনো হাফ ছেড়ে বাঁচে রিয়ালের খেলোয়াড়রা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে শুভ সূচনা করলো হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ।

এদিকে ম্যাচে গোল করে চ্যাম্পিয়নস লিগে নিজের গোলসংখ্যা ৭১-এ নিয়ে গেছেন এমবাপ্পে। এর ফলে রাউল গঞ্জালেসের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন তিনি।

/জেএইচ/