১ ঘণ্টা পিছিয়ে গেলো ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে ইংল্যান্ড ও মেক্সিকোর বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। এখন ৭টায় শুরু হবে খেলা।
দিনভর মেক্সিকো সিটিতে ভারী বৃষ্টি হয়েছে। ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামের আকাশে বজ্রপাতও দেখা গেছে। নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা শুরু করা যাবে না।
আবহাওয়ার কারণে চলতি বিশ্বকাপে এর আগেও ম্যাচ পেছানোর ঘটনা ঘটেছে।
স্বাগতিক দর্শকদের সমর্থন এবং মেক্সিকো সিটির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ মিটার উচ্চতার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে ইংলিশদের সামনে।

৩৬ বছর পর শেষ ষোলো থেকে বিদায় নিলো ব্রাজিল