ব্রাজিল নরওয়ে ম্যাচে নজর থাকবে গাব্রিয়েল-হলান্ডে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর কিছুক্ষণ পর শেষ ষোলোতে মুখোমুখি ব্রাজিল ও নরওয়ে। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টায় নিউ ইয়র্কে মুখোমুখি হবে দুই দল। ব্রাজিল-নরওয়ে যখন মাঠে নামবে তখন অনেকের দৃষ্টি থাকবে গাব্রিয়েল ও আর্লিং হলান্ডের দিকে। ক্লাব ফুটবলে এই দুজনের সম্পর্ক ‘সাপে-নেউলে।’
প্রথমবারের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে, নরওয়ে তাকিয়ে থাকবে গোলমেশিন হলান্ডের দিকে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি চাইবেন গাব্রিয়েল জমাট রক্ষণে আটকে রাখুক হলান্ডকে।
ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার সিটির হয়ে হলান্ড আর আর্সেনালের জার্সিতে গাব্রিয়েল মুখোমুখি হয়েছেন অনেকবার। তাদের ব্যক্তিগত টানাপোড়েনের ঘটনাও অজানা নয়। নিউ ইয়র্কে লড়াইয়ের ভেতর লড়াইয়ে কে জয়ী হবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়েরার তাদের লড়াই উপভোগ করেন। তিনি বলেন, ‘এটি একটি দারুণ লড়াই হবে কারণ তাদের মধ্যে অবশ্যই কিছুটা চাপা উত্তেজনা রয়েছে। তারা একে অপরকে পছন্দ করে না, যা স্বাভাবিক, কারণ প্রতিপক্ষকে পছন্দ করার দরকারও নেই।’
হলান্ড ও গাব্রিয়েলের মধ্যে এই ঝগড়ার শুরু, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সিটি-আর্সেনাল ম্যাচে। ম্যানচেস্টার সিটির জন স্টোনস ৯৮তম মিনিটে আর্সেনালের জালে সমতাসূচক গোল করার পর, হলান্ড বলটি নিয়ে হতাশায় জার্সি দিয়ে মাথা ও মুখ ঢাকতে থাকা গাব্রিয়েলের দিকে ছুঁড়ে মারেন। বল গিয়ে লাগে গাব্রিয়েলের মাথার পেছনের দিকে। ম্যাচটি ২-২ ড্র হওয়ার পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতার দিকে সেই আলোচিত মন্তব্য করেন হলান্ড। বলেন, ‘বিনয়ী থাকো।’
গাব্রিয়েল এই লড়াই ফিরিয়ে আনেন গত বছর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে আর্সেনাল বিধ্বস্ত করা ম্যাচে তিনি একটি গোল উদযাপন করেন হলান্ডের মুখের সামনে গর্জন করে।
পরে গেল এপ্রিলে আর্সেনালের বিপক্ষে সিটির ২-১ ব্যবধানে জেতা ম্যাচে গোল করা হলান্ড ম্যাচ শেষের বাঁশির পর টেলিভিশন ক্যামেরার সামনে ফ্লো রিডার ‘গুড ফিলিং’ গানটির কয়েক লাইন গেয়ে উদযাপন করেন।
গেল মে মাসে আর্সেনাল ২৪ বছরের মধ্যে তাদের প্রথম লিগ শিরোপা জেতার পর হলান্ডকে পাল্টা দেন গাব্রিয়েল। লিগ ট্রফি উঁচিয়ে ধরে নিজের একটি ছবি পোস্ট করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার, যার আবহসংগীত হিসেবে ছিল ফ্লো রিডার সেই একই সুর ও কথা।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে যারা