শিরোনাম

ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ যা বললেন স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ যা বললেন স্কালোনি
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষপাতিত্বের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একটি পক্ষ কোনোভাবেই আর্জেন্টিনার সাফল্য মেনে নিতে পারছে না বলেই বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাকে জড়িয়ে এমন মনগড়া বিতর্ক তৈরি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ কথিত আনুকূল্যের বিতর্কটি মূলত মাথাচাড়া দেয় নকআউট পর্বে মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পর। ওই ম্যাচে মিসরের একটি গোল বাতিল এবং পেনাল্টির আবেদন নাকচ হওয়া নিয়ে ম্যাচ অফিশিয়ালদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিপক্ষ দলের সমর্থক ও কোচিং স্টাফরা। এমনকি টুর্নামেন্টে ব্যবসায়িক স্বার্থে লিওনেল মেসিকে টিকিয়ে রাখতে ফিফা এমনটা করছে বলেও কিছু সমালোচক দাবি করেন। যদিও ফুটবল বিশ্লেষকরা একে নেহাতই ভিত্তিহীন ও ব্যক্তিগত মতামত বলে উড়িয়ে দিয়েছেন।

সব ধরনের জল্পনা-কল্পনা নাকচ করে স্কালোনি বলেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার কারণেই এখন অনেকে তাদের পরাজয় দেখতে উন্মুখ হয়ে আছে। এটি স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ওপর কিছুটা প্রভাব ফেলে। তবে এই সমালোচনাকে নেতিবাচকভাবে না দেখে মাঠে নিজেদের উজাড় করে দেওয়ার বাড়তি জ্বালানি ও দলগত প্রতিরোধের অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন তারা।

৪৬ বছর বয়সী এ মাস্টারমাইন্ড স্মরণ করিয়ে দেন, আজ থেকে ৪০ বছর আগে ১৯৮৬ সালে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতেছিল, তখনও এমন সুবিধা পাওয়ার অভিযোগ তোলা হয়েছি নয়। বর্তমান যুগে ভিএআর প্রযুক্তির উপস্থিতিতে কোনো নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দেওয়া অসম্ভব উল্লেখ করেন স্কালোনি। তিনি জানান, টুর্নামেন্টের আগের ওরিয়েন্টেশন কোর্সেই সব নিয়ম নিখুঁতভাবে স্পষ্ট করা হয়েছে এবং তা মাঠে অক্ষরে অক্ষরে মেনে চলা হচ্ছে। সব বিতর্ক ও মাঠের বাইরের আলোচনা পেছনে ফেলে রবিবার (১২ জুলাই) শিরোপা ধরে রাখার মিশনে বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

/এমএকে/