বিশ্বকাপ জিততে যে ২ অভিশাপ কাটাতে হবে আর্জেন্টিনাকে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে আছে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে জিতলেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবেন লিওনেল মেসি। তবে সেই শিরোপা জিততে হলে শুধু স্পেনের বিপক্ষে নয়, আর্জেন্টিনাকে লড়তে হবে পরিসংখ্যানের দুই ‘অভিশাপের’ বিপক্ষেও।
আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। মাঝপথে শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও পুনরুদ্ধার করে শীর্ষস্থান। পরিসংখ্যান বলছে, ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে কোনো দলই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ জিততে পারেনি।
দ্বিতীয় অভিশাপটা ৬০ বছরের পুরনো। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল। এই দুই দল বাদে পরপর দুবার বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দলই।
এই দুই দলই জিতেছিল জুলে রিমে ট্রফি। নতুন বিশ্বকাপ ট্রফি আসার পর পরপর দুবার সেটা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়নি কারো। তবে এ সময়ের মধ্যে দুবার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা, জার্মানি (১৯৮৬ ও ১৯৯০), টানা তিনবার খেলেছে ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮, ২০০২)।
স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবেন ‘অভিশাপ’ কাটানোর লড়াইয়েও।

মেসিকে আটকানোর টোটকা দিলেন কাপেলো