বালোগান পেলেন লাল কার্ড, সমর্থকরা পাচ্ছেন ফ্রি পিৎজা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মাঠে ফুটবলারের লাল কার্ড দেখা মানেই দলের জন্য বড় ধাক্কা ও সমর্থকদের জন্য চরম হতাশা। তবে যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো। স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড দেখার সুবাদে মার্কিন ফুটবলপ্রেমীদের ঘরে আসছে ১ মিলিয়ন ডলার মূল্যের ফ্রি পিৎজা। ২৪ বছর পর নকআউট পর্বে দলের ঐতিহাসিক জয়ের আনন্দের পাশাপাশি ফ্রি পিৎজা পাওয়ার এই দারুণ সুযোগ সমর্থকদের উচ্ছ্বাসকে এক লাফে দ্বিগুণ করে দিয়েছে।
পিৎজা জায়ান্ট ডমিনোজের পূর্বঘোষিত একটি বিশ্বকাপ ক্যাম্পেইনের অংশ হিসেবেই মূলত এই অভিনব সুযোগ পাচ্ছেন সমর্থকরা। মে মাসে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছিল, চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে দর্শকদের বেদনা কিছুটা উপশম করতে তারা ৬০ হাজার মিডিয়াম ইমার্জেন্সি পিৎজা বিনামূল্যে বিলি করবে। গ্রুপ পর্বের তিন ম্যাচে তেমন কোনো বেদনার উপলক্ষ তৈরি না হলেও রাউন্ড অব থার্টি-টুর ম্যাচে এসে লাল কার্ড দেখেন বালোগান।
তবে সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে বালোগানের লাল কার্ড দলের জয়ে কোনো বাধা হতে পারেনি। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬১ মিনিটে মাঠ ছাড়ার আগে দুর্দান্ত খেলে দলের হয়ে প্রথম গোলটি করেন এ টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল পাওয়া বালোগানই। তিনি মাঠ ছাড়ার পরও ১০ জনের দল নিয়ে আরেকটি গোল আদায় করে নেয় যুক্তরাষ্ট্র। তবে বালোগানের লাল কার্ড দেখে যারা হুট করে পিৎজা খাওয়ার কথা ভাবছেন, তাদের সবাই এই সুযোগ পাবেন না। ডমিনোজের নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে ১০ জুন রাত ১২টার মধ্যে যারা তাদের ওয়েবসাইটে রিওয়ার্ডস প্রোগ্রামে নিবন্ধন করেছিলেন, কেবল তারাই আগামী ২ আগস্ট পর্যন্ত নিজেদের চাহিদামতো এ ফ্রি পিৎজা সংগ্রহ করতে পারবেন।

১০ জনের দল নিয়েও শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র