এখনই রোনালদোর ‘লাস্ট ডান্স’ দেখতে চান না পর্তুগাল কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপেই কি শেষ হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদরিচের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার? বয়সের সমীকরণে এমনটা ভাবা অস্বাভাবিক নয়। কিন্তু নিজের প্রিয় শিষ্য রোনালদোকে এখনই শেষের ফ্রেমে বাঁধতে রাজি নন পর্তুগাল কোচ রবের্ত মার্তিনেজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ফুটবলপ্রেমীরা যেন আশা রাখেন—এটিই সিআরসেভেনের ‘লাস্ট ডান্স’ নয়।
চলতি বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা এবং মাঠেই তার জবাব দেওয়ার বিষয়টি এখন ফুটবল অঙ্গনে মূল আলোচনার বিষয়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগাল ১-১ গোলে ড্র করলে অনেকেই ৪১ বছর বয়সী রোনালদোকে দলের জন্য ‘বোঝা’ হিসেবে আখ্যা দেন। তবে এ মহাতারকা মুখ ফুটে কিছু না বললেও পরের ম্যাচেই উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলকে ৫-০ ব্যবধানের বড় জয় এনে দেন। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে পর্তুগাল আবার গোলশূন্য ড্র করতেই সমালোচকরা নতুন করে সরব হয়ে ওঠেন।
এমন পরিস্থিতিতে শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় বাংলাদেশ সময় সকাল পাঁচটায় শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। এই মহারণের আগে সংবাদ সম্মেলনে মার্তিনেজের কাছে আবারও জানতে চাওয়া হয়েছিল, এটিই রোনালদো এবং ৪০ বছর বয়সী মদরিচের শেষ বিশ্বকাপ কি না। জবাবে অভিজ্ঞ এ দুই মহাতারকার গুরুত্ব মনে করিয়ে দিয়ে মার্তিনেজ বলেন, তারা দুজনেই ফুটবলের আইকন এবং তরুণদের জন্য এমন উদাহরণ দলে থাকাটা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন পর্তুগাল কোচ। গ্রুপ পর্বের ওঠানামা পারফরম্যান্সে সমর্থকদের মনে কিছুটা শঙ্কা তৈরি হলেও মার্তিনেজ আশ্বস্ত করেছেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং তাদের দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে প্রস্তুত। সমর্থকদের মুখে হাসি ফোটাতে দলের সবাই নিজেদের উজাড় করে দিতে মুখিয়ে আছেন বলেও আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।

রোনালদো-মদরিচ মহারণ, কে হাসবেন শেষ হাসি