বিশ্বকাপে বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে বদলি খেলোয়াড়রা বদলে দিচ্ছেন ম্যাচের ভাগ্য। সবশেষ পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের বদলি খেলোয়াড় মিকেল মেরিনো যোগ করা সময়ে গোল করে দলকে জয় এনে দিয়েছেন।
এই গোলে হয়েছে অনন্য কীর্তিও। এবারের বিশ্বকাপে বদলি খেলোয়াড়দের ৫০তম গোল এটি, যা সর্বকালের সর্বোচ্চ। ২০১৪ বিশ্বকাপে বদলি খেলোয়াড়দের ৩২ গোল ছিল আগের রেকর্ড। সেই কীর্তি পেছনে পড়েছে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেই। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে বদলি খেলোয়াড়রা করেছিলেন ৩০ গোল।
এবারের বিশ্বকাপে বদলি খেলোয়াড়দের এত গোলের কারণ তিনটি। এবারই প্রথম ৪৮ দল নিয়ে বিশ্বকাপ হওয়ায় বেড়েছে ম্যাচ। স্বাভাবিকভাবে গোলও বেড়েছে। ৫ বদলি খেলোয়াড়ের নিয়মও বদলি খেলোয়াড়দের বেশি গোলে ভূমিকা রাখছে। আবার ২৬ জনের স্কোয়াড থাকায় বেঞ্চে বাড়তি খেলোয়াড় পাচ্ছেন কোচরা। সময়মত কাজে লাগাচ্ছেন তাদের।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে বদলি নেমে সর্বোচ্চ ৪টি গোল করেছেন সেনেগালের খেলোয়াড়রা। আইভরি কোস্টের বিপক্ষে বদলি নেমে জার্মানির ডেনিজ উন্দাভ করেছিলেন জোড়া গোল। বদলি নেমে অ্যাসিস্টও আছে তার।
মেরিনো স্ট্রাইকার নন, তবে ম্যাচের শেষ দিকে ডি-বক্সে বল পাঠানোর জন্য কাউকে যখন প্রয়োজন হয়, ঠিক তখনই ৩০ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার বিশেষজ্ঞ হয়ে ওঠেন।

পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ