শিরোনাম

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা
লিওনেল মেসি

আর্জেন্টিনার হয়ে আর না খেলার বিষয়যটি লিওনেল মেসি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে জাতীয় দলের হয়ে তার দুই দশকের বর্ণিল পথচলাকে মাঠেই বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের দশম মিনিটে খেলা থামবে। দেওয়া হবে এক মিনিটের করতালি। আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। তাই খেলা থামানো হবে দশম মিনিটে। পুরুষ ও নারী সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় সিদ্ধান্তটি কার্যকর করা হবে।

যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হবে। মেসি আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেওয়ার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।

গত সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে স্প্যানিশ ভাষায় হাতে লেখা তিনটি কাগজের ছবি পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।

আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। অধিনায়ক হিসেবে জিতেছেন একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা। এছাড়া আলবিসেলেস্তেদের হয়ে ফিনালিস্সিমা শিরোপাও জেতেন তিনি।

/টিই/