বিশ্বকাপের নকআউটে মেক্সিকান মিডফিল্ডারের নতুন রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আবহাওয়ার বৈরিতায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যকার রাউন্ড অব বত্রিশের ম্যাচটি ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে। রোমাঞ্চকর এ ম্যাচে মেক্সিকোর শুরুর একাদশে সুযোগ পেয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছেন দলটির তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা।
বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে মাত্র ১৭ বছর ২৫৯ দিন বয়সে মাঠে নেমে ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার অনন্য গৌরব অর্জন করলেন এ আক্রমণাত্মক মিডফিল্ডার। এই তালিকায় তার সামনে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১৭ বছর ২৩৯ দিন বয়সে শুরুর একাদশে খেলেছিলেন ফুটবলের এই কালো মানিক।
ক্লাব ফুটবলে মেক্সিকান ক্লাব তিজুয়ানার প্রতিনিধিত্ব করা মরার জন্য রেকর্ড গড়া অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০২৫ সালের কনক্যাকাফ গোল্ড কাপে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে মেক্সিকোর ইতিহাসের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। এমনকি চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে সবচেয়ে কম বয়সী মেক্সিকান হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ডও নিজের করে নেন মোরা। এবার নকআউট পর্বের একাদশে সুযোগ পেয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের আগমনী বার্তা আরও জোরালো করলেন এ বিস্ময়বালক।

৪০ বছর পর নকআউটে জয়, শেষ ষোলোতে মেক্সিকো