শিরোনাম

বিশ্বকাপ ফাইনাল হবে মারাকানায়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনাল হবে মারাকানায়
ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম

আগামী বছর অনুষ্ঠিত হবে মেয়েদের ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ হবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। ৩২ দলের এই টুর্নামেন্টের সূচি বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রকাশ করা হয়েছে। ফাইনালও হবে মারাকানাতে।

এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকায়। ২০২৭ সালের ২৪ জুন স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। চলবে ২৫ জুলাই পর্যন্ত।

নারী বিশ্বকাপের দশম আসরের ম্যাচগুলো হবে মোট আটটি শহরে। প্রতিটি শহরে অন্তত সাতটি করে ম্যাচ হবে। কমপক্ষে একটি করে নকআউট পর্বের ম্যাচ হবে, নিশ্চিত করেছে ফিফা।

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদোর শেষ ষোলোর ম্যাচ আয়োজন করবে এবং বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও দে জেনেইরো ও সাও পাওলোয় হবে কোয়ার্টার-ফাইনালের ম্যাচ। সাও পাওলো ও রিওতে হবে সেমি-ফাইনাল।

ইতিহাসের তৃতীয় স্টেডিয়াম হিসেবে মারাকানায় পুরুষ ও নারী বিশ্বকাপের ফাইনাল হবে।

চূড়ান্ত সূচি এ বছরের শেষ দিকে প্রকাশ করা হবে। মেয়েদের ফুটবল বিশ্বকাপে আগের ৯ আসরে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।

/টিই/