সুচিচের গোলে প্রথমার্ধে এগিয়ে ক্রোয়েশিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের এল গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও ঘানা। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামা দুই দলের এই লড়াইয়ের প্রথমার্ধ শেষে ঘানার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া।
ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণের গতি নিয়ন্ত্রণে রেখেছিল লুকা মদ্রিচ ও মাতেও কোভাচিচের দল। অন্যদিকে, গ্রুপ পর্বের আগের ম্যাচগুলোর মতোই অতি-রক্ষণাত্মক কৌশল বা লো ব্লক বজায় রেখে কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় ছিল ঘানা।
তবে ঘানার এ শক্ত রক্ষণভাগ প্রথমার্ধে খুব বেশিক্ষণ টিকিয়ে রাখতে দেয়নি ক্রোয়েশিয়া। ম্যাচের ৩১তম মিনিটে চমৎকার এক আক্রমণের সূত্র ধরে ঘানার জালে বল পাঠান ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেতার সুচিচ। গোলটি নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যাচাইয়ের পর গোলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এক গোলে পিছিয়ে পড়ার পর ঘানা ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করলেও প্রথমার্ধের বাকি সময়ে ক্রোয়েশিয়ার ডিফেন্সে ফাটল ধরাতে পারেনি তারা। ফলে পিটার সুচিচের করা একমাত্র গোলের ওপর ভর করেই ১-০ ব্যবধানের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে গেছে ক্রোয়েশিয়া।