বিশ্বকাপ উন্মাদনায় ব্রাজিলে বিশেষ ছুটি ঘোষণা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করায় আনন্দের জোয়ার বইছে ব্রাজিলে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এ সাফল্য উদযাপনে সোমবার (২৯ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে দেশটির স্থানীয় প্রশাসন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানান রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি। তিনি উল্লেখ করেন, অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে সমন্বয় করে নেওয়া সিদ্ধান্তটি বৃহস্পতিবার (২৫ জুন) শহর ও অঙ্গরাজ্যের সরকারি গেজেটে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। সোমবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ব্রাজিলের নকআউট পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং ওইদিন পৌর ও অঙ্গরাজ্যের সব সরকারি দপ্তরে এই ছুটি কার্যকর থাকবে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে সেলেসাওরা। মাঠের এ দাপুটে জয়ের পর পুরো দেশজুড়ে এখন উৎসবের আমেজ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন মজার মিম অনুসারীদের সঙ্গে শেয়ার করে মেয়র কাভালিয়েরি রসিকতার ছলে লিখেছেন, ‘ব্রাজিল নিয়ে আমি যে মিমগুলো পেয়েছি, একবার দেখে নিন।’ একই সঙ্গে সমর্থকদের মনে হেক্সা জয়ের স্বপ্ন জাগিয়ে তুলে তিনি বলেন, ‘এখন আপনারা হেক্সা জয়ের স্বপ্ন দেখতেই পারেন!’
সোমবারের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডসের মধ্যে যেকোনো একটি দলের মুখোমুখি হতে পারে তারা। তবে সমীকরণের বিচারে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এশিয়ান পরাশক্তি জাপানের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

মহাকাশে বিশ্বকাপের বল ট্রাইওন্ডা, চলছে বিশেষ গবেষণা